ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুদ্ধ দমাতে পারেনি প্রেমিক যুগলকে: ইউক্রেনীয় তরুণী-রুশ তরুণের বিয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান দমাতে পারেনি দুই প্রেমিক যুগলকে। সব বাধা জয় করে ভালোবাসার পূর্ণতা দিয়েছে ইউক্রেনীয় তরুণী দারিয়া সাখনিউক ও রাশিয়ান যুবক সাইমন ডোব্রোভস্কি। দারিয়া সাখনিউক ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি ডেন্টাল অফিসে প্রশাসক হিসেবে কাজ করতেন। সাইমন ডোব্রোভস্কি একজন অডিওলজিস্ট।

এরা দুজনই মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে আশ্রয়প্রার্থী। যুদ্ধের আগে দুজনই ইউক্রেনে বসবাস করছিলেন এবং চলতি এপ্রিলে কিয়েভে বিয়ে করার তারা পরিকল্পনা করেছিলেন।

তবে যুদ্ধের কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। অবশেষে দেশান্তরী হয়ে মেক্সিকোতে গিয়ে মার্কিন সীমান্ত লাগোয়া তিজুয়ানা শহরে গিয়ে বিয়ে করলেন। পরিণত পেল তাদের সাড়ে তিন বছরের প্রেম। বুধবার মেক্সিকান সিভিল রেজিস্ট্রি অফিসে বিয়ে করেন তারা।

বিয়ের পর দারিয়া সাখনিউক বলেন, আমি খুব খুশি যে খুব সুন্দর কিছু লোকের সঙ্গে দেখা হয়েছে, যারা আমাদের দুজনকে তিজুয়ানায় বিয়ে করতে সহায়তা করেছে।

বিয়ের অনুষ্ঠানের পরে ঐতিহ্যবাহী মেক্সিকান ‘তাকুইজা’ পার্টি এবং মারিয়াচি ব্যান্ডের সঙ্গে সাখনিউকের ২৭তম জন্মদিন উদযাপন করে নবদম্পতি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে মঙ্গলবার ৫১ তম দিনে গড়িয়েছে এ সামরিক অভিযান। এ সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। সূত্র: বিবিসি, ফক্স৫

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102