ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘যুবতী রাধে’ গান সরলপুর ব্যান্ডের নয়, বাতিল হলো কপিরাইট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৫৪ বার পঠিত

ময়মনসিংহ গীতিকার বহুল জনপ্রিয় গান ‘সর্বত মঙ্গল রাধে’। এর বেশ কয়েকটি লাইন চুরি করে ‘যুবতী রাধে’ নামে একটি গানকে নিজেদের বলে দাবি করেছেন। অবশেষে তাদের কপিরাইট স্বত্ত্ব বাতিল করা হয়েছে। বুধবার রাতে কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ কপিরাইট অফিস বলছে, অনৈতিকভাবে কপিরাইট নিয়েছিল সরলপুর। গানটির ১২টি লাইন পুরোটাই চুরি করা। গানটি আবহমানকাল থেকে চলে আসা লোকগান থেকে কিছুটা রূপান্তর করে, কিছু শব্দ পরিমার্জন করে এ গানটা তারা রচনা করেছে, তবে এটা তাদের মৌলিক গান নয়। এই চৌর্যবৃত্তির অপরাধে ‘যুবতী রাধে’ গানটির স্বত্ত্ব সরলপুর ব্যান্ডের আর থাকছে না।

মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরীর গাওয়া ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এরপরেই গানটির কপিরাইট দাবি করে সরলপুর ব্যান্ড। ২০২০ সালে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও পার্থ বড়ুয়ায় সংগীত পরিচালনায় ‘সর্বত মঙ্গল রাধে’ প্রকাশের পর তাদের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তোলে গানের সত্ত্বাধিকারী সরলপুর ব্যান্ড। বিতর্কের মুখে শাওন-চঞ্চলের গাওয়া গানটি ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়।

তাদের অভিযোগ ছিল, ২০১৮ সালের জুনে ‘যুবতী রাধে’ শিরোনামে গানের জন্য সরলপুর ব্যান্ডকে কপিরাইট সনদ দেয় বাংলাদেশ কপিরাইট অফিস। সেই গানের কথা ও সুর হুবহু রেখে সরলপুরের অনুমতি ছাড়াই ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামে গানটি প্রকাশ করেছে আইপিডিসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102