ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৫২ বার পঠিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধা জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (১৩ মার্চ) দুপুরে জেলা শহরের সার্কুলার রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে গাইবান্ধা জেলা বিএনপি।

দলটির নেতাকর্মীরা জানান, দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি সার্কুলার রোড হয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিয়ে ব্যানার কেড়ে নিলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মিছিলকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে বিএনপির নেতাকর্মীরা আহত হন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামসহ যুবদলের নেতারা।

বক্তারা বলেন, আজকের কর্মসূচি ছিল সাধারণ মানুষের জন্য। অথচ পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু সাধারণ জনগণের আন্দোলন কোনও স্বৈরশাসক দমিয়ে রাখতে পারেনি।

জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী জানান, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এতে যুবদলসহ বিএনপি অঙ্গসংগঠনের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে যুবদল নেতা রাজু আহম্মেদ, সাগর মিনু, হালিম, পাপুল ও ছাত্রদল নেতা সোহেল রশিদ জামিলকে উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বলেন, মিছিলে বাধা দেওয়া হয়েছে। তবে লাঠিচার্জ বা আহতের কোনও ঘটনা ঘটেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102