ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুবলীগ কর্মী জিল্লুর হত্যা মামলার আরেক আসামি গ্ৰেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

কুমিল্লার যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী জিলানী হত্যা মামলার ১০ নম্বর আসামি মো. নুরুল ইসলাম নুরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিমান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নুরু মিয়া নগরীর চৌয়ারা হাজী বাড়ির মৃত আলী মিয়ার ছেলে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ।

তিনি বলেন, ‘আমরা মামলাটির দায়িত্ব পাওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করি। সর্বশেষ মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১০ নম্বর আসামি নুরু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে ওই আসামির হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বুধবার দুপুরে তাকে কুমিল্লার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি না করে জেলহাজতে পাঠানো হয়। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর নগরীর চৌয়ারা এলাকায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে একদল সশস্ত্র সন্ত্রাসী। ঘটনার পরদিন তার ভাই ইমরান হোসেন চৌধুরী সদর দক্ষিণ থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশের পর এখন মামলাটির তদন্ত করছে পিবিআই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102