ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৬ বার পঠিত

বরগুনার বেতাগী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খানকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নিজদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে বেতাগী সদর ইউনিয়নের বাঁকাপোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবলীগ নেতা টুটুল খান বলেন, জরুরি কাজে শ্বশুরবাড়ি এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি রফিকুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তখন রফিকুল ইসলামের সহযোগী মিরাজ গাজী, মিজান গাজী, রাসেল, সুমন, খাইরুল ইসলাম, সজীব ও নাঈমসহ ৮-১০ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যান।

পরে ঘটনা শুনে আহত যুবলীগ নেতা টুটুলের স্বজনরা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক টুটুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা হাসপাতালে পাঠায়।

টুটুলের ভাই মো. জসিম খান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে টুটুলকে উদ্ধার করে বেতাগী হাসপাতালে নিয়ে আসি। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল হাসপাতাল রেফার করেন।

অভিযোগের বিষয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মো. রফিকুল ইসলাম বলেন, কারা হামলা করেছে আমি কিছুই জানি না। ঘটনার দিন সকাল থেকে ব্যক্তিগত কাজে পাথরঘাটায় অবস্থান করছি। আপনারা চাইলে পাথরঘাটা সংসদ সদস্যর বাড়ির সিসিটিভি ফুটে চেক করে দেখতে পারেন। কারণ আমি ওই সড়ক দিয়ে বেশ কয়েকবার আসা-যাওয়া করেছি।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. লিখন জানান, রোগীর দুপায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ডান হাতের বৃদ্ধাঙুলের ৯০ ভাগ কেটে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে জখম রয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102