ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটিতে শেরপুরের শ্যামলী ও মিতু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩০ বার পঠিত
ফাতেমা তুজ্জহরা শ্যামলী ও ইসরাত মিতু

শেরপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬ জুলাই রোববার রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন করেন।

এর আগে, সম্মেলনে সংগঠনের সভাপতি হিসেবে ডেইজী সারোয়ার, ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি নির্বাচিত হোন। এদিকে আজ ১৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে শেরপুরের ফাতেমা তুজ্জহরা শ্যামলী ও ইসরাত মিতু স্থান পেয়েছেন।

এড. ফাতেমা তুজ্জহরা শ্যামলী

যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছেন মোট ১৬৩ জন। কমিটিতে ২১ জনকে সহ সভাপতি, আটজনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন সম্পাদক পদে ৪২ জন ও সদস্য পদে রাখা হয়েছে ৮২ জনকে।

ইসরাত জাহান মিতু

এড. ফাতেমা তুজ্জহরা শ্যামলী ও ইসরাত জাহান মিতু কেন্দ্রীয় যুব মহিলা লীগে স্থান পাওয়ায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাধারণজনতা তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102