ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যেভাবে দেখা যাবে মেসির খেলা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫৭ বার পঠিত

মায়ামিতে বজ্রপাত, বৃষ্টি আর দমকা হাওয়ার মধ্যে বরণ করে নেওয়া হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে। একই সঙ্গে বরণ করা হয় মেসির দীর্ঘদিনের সতীর্থ বার্সেলোনার সাবেক তারকা সার্জিও বুসক্টেসকেও।

আর্জেন্টাইন অধিনায়ক ইন্টার মায়ামিতে যোগ দেয়ায় ফুটবলপ্রেমীরা লিওনেল মেসির খেলা দেখার জন্য অধীর আগহে অপেক্ষা করছেন। লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ২১ জুলাই প্রথম ম্যাচটা খেলবেন মেসি। তবে আশার খবর হচ্ছে বাংলাদেশ থেকেও এমএলএস লিগের খেলা উপভোগ করতে পারবেন মেসির সমর্থকরা। অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বিশ্বজুড়েই মেজর লিগ সকারে মায়ামির ম্যাচ দেখা যাবে। এ ছাড়া কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করে।

সাবেক বার্সা ও পিএসজি তারকা মেসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। আড়াই বছর (২ বছর ৬ মাস) জন্য ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবলার। চুক্তির শর্ত অনুযায়ী আরও এক বছর মেয়াদ বাড়ানো সুযোগ থাকছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102