ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যেভাবে মার্কিন বিমানে উঠল ৬৪০ আফগান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। বর্তমানে নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে তারা। এদিকে, তালেবানের ক্ষমতা দখলে আফগানিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিমানবন্দরে আফগানদের প্রচণ্ড ভিড় দেখা গেছে।

এমনই একটি খবরে ডেইলি মেইল শিরোনাম করেছে ‘দি লাকি ওয়ানস।’ মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে দেশটির বিমান বাহিনীর পরিবহন বিমান নেমেছিল কাবুল বিমানবন্দরে। কিন্তু তাতে ৬৪০ আফগান চড়ে বসে। সোমবার দিনভর কাবুল বিমানবন্দরে আফগানদের হাহাকারের মধ্যে ওই শিরোনামকেই যুৎসই মনে করেছে ডেইলি মেইল।

প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন পরিবহন বিমানে বোঝাই হওয়া শত শত আতঙ্কগ্রস্ত আফগান উদ্বাস্তুর প্রথম ছবিগুলো আসতে শুরু করেছে। রাজধানী কাবুলসহ প্রায় পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে আসার প্রেক্ষাপটে এসব আফগান পালাতে চাচ্ছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কাবুল থেকে অন্তত দু’টি সি-১৭ পরিবহন বিমান উড়াতে পেরেছে। সোমবার রাত ও চলতি সপ্তাহের বাকি সময়ে আরও বিমান লোকজনকে পরিবহন করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102