ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যেসব আসনে তৃণমূল ও বিজেপি প্রার্থীরা জয়ী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

পশ্চিমবঙ্গ আবার তৃণমূলের হাতেই। এই নিয়ে পরপর তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মোদী-শাহের যাবতীয় প্রয়াস, কৌশল ব্যর্থ। পঞ্চাশ শতাংশের মতো ভোট পেয়েছে তৃণমূল।

গত লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে যা ভোট পেয়েছিল, এবার তা চার শতাংশ কমে হয়েছে ৩৬ শতাংশের মতো। ফলে মেরুকরণের চেষ্টা, প্রায় সব রাজ্য থেকে নেতাদের উড়িয়ে এনে ভোটের দায়িত্ব দেয়া, প্রধানমন্ত্রীকে দিয়ে ৩০টি জনসভা করানোর মতো বিজেপির কোনো কৌশলই কাজে আসেনি।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এখন ২১২টি কেন্দ্রে এগিয়ে, বিজেপি ৭৮টি কেন্দ্রে বাম জোট মাত্র একটি কেন্দ্রে এগিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনে এক হাজার ২০১ ভোটে জিতেছেন। তবে এখানে অনেকগুলি রাউন্ডে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন। পরে একবার মমতা, একবার শুভেন্দু এগোন।

পশ্চিমবঙ্গে বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনায় দেখা গেছে ২০৭ টিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি ৭৮টি কেন্দ্রে। তবে ভোটগণনা নিয়ে সব চেয়ে নটকীয় ঘটনা ঘটেছে নন্দীগ্রামে। একবার মমতা এগোচ্ছেন, তো একবার শুভেন্দু। অবশেষে পঞ্চদশ রাউন্ডের ভোট গণনা শেষে সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে সবশেষ তথ্য অনুযায়ী, আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মলয় ঘটক জয়ী হয়েছেন। জামুড়িয়ায় তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ ৭৭৬৯ ভোটে জয় পেয়েছেন। ৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি।

হাওড়ার উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূলের সমীর পাঁজা। উলুবেড়িয়া পূর্ব থেকে জয়ী প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল প্রার্থী বিদেশ বসু। পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ৩২৯৫ ভোটে জয়লাভ করলেন। বজবজ কেন্দ্রে জয়ী তৃণমূলের অশোক দেব। ইটাহারের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন প্রায় ৪৪ হাজার ভোটে জয়ী।

সিঙ্গুরে বেচারাম মান্না ২৫৯৩৩ ভোটে জয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পরাজিত করেছেন তিনি। ভাঙড়ে সংযুক্ত মোর্চা প্রার্থী নওশাদ সিদ্দিকি ২৬ হাজার ৩৭৬ ভোটে জয়ী।

অন্যদিকে আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে হারালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। খড়্গপুর সদরে ৩১১৯ ভোটে জয়ী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। কুলটিতে জয়ী বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। শিলিগুড়িতে জয়ী বিজেপির শঙ্কর ঘোষ। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই ১৪ হাজার ৭৬১ ভোটে জয় পেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102