ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে অনেক আফগান মেয়ে শিশু বড় হচ্ছে ছেলে হিসেবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৩৪ বার পঠিত

প্রচলিত এক প্রথা অনুযায়ী আফগানিস্তানের রক্ষণশীল অনেক পরিবারে মেয়ে শিশুদের বড় করা হয় ছেলে সাজিয়ে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দরিদ্র আফগান পরিবারগুলো অভাবের সংসারে আয়-রোজগার বাড়াতেই এমনটা করে থাকে। কেউ কেউ এমন প্রথা বেছে নেয় কুসংস্কার থেকে। তাদের ধারণা এমনটা করলে পরের সন্তানটি হবে ছেলে।

জানা গেছে, মেয়ে শিশুদের ছেলের মতো বড় করা প্রথাকে ‘বাছা পোষ’ বলে। এই প্রথার মাধ্যমে পরবর্তী সন্তান ছেলে আশা করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েকে ছেলে সাজানো হয় কাজে পাঠানোর জন্য, যাতে কিছুটাই হলেও মেটে অভাব। ছেলে হিসেবে জীবনযাপন করা এমনই একটি মেয়ে সানম। সে এখন কৈশোর পেরিয়ে অন্য বোনদের মতো ঘরবন্দি থাকছে। বড় হয়ে ডাক্তার, কমান্ডার অথবা সেনাসদস্য হতে চায় সে।

এই ধরনের মেয়ে শিশুদের দেখা যায়, কৈশোরে প্রবেশের পরই ছেলে থেকে আবারও মেয়ে হয়ে উঠতে হয়। তবে এই পরিবর্তনটা অনেকেই মেনে নিতে পারে না। তেমনই একজন নাজিয়া। সাত বোনের একজন হওয়ায় শৈশবে তাকে ‘বাছা পোষ’র ভূমিকা পালন করতে হয়। আসাদুল্লাহ নামে বড় হওয়া নাজিয়ার জগতটা হঠাৎই বদলে যায় একদিন। ফিরিয়ে নেয়া হয় অন্দরে।

এনিয়ে নাজিয়া বলেন, বাচ্চাদের স্কুলে পড়াতাম। সেটা বন্ধ করে দিয়েছে তালেবান। এদেশে ছেলেদের মূল্য বেশি। তাদের কোনো কাজে বাধা নেই। কিন্তু মেয়েদের জন্য সব নিষিদ্ধ। বাছা পোষ রীতিকে কীভাবে দেখবে নতুন তালেবান সরকার, তা স্পষ্ট নয় এখনও। আগেরবারের তুলনায় উদারনীতির কথা বললেও ক্ষমতা গ্রহণের পর নারীদের কাজের অধিকার কেড়ে নেয়া হয়েছে। অনেক অঞ্চলে হাইস্কুলেও যেতে দেয়া হচ্ছে না মেয়েদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102