ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে এরদোগান-গুতেরেসকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৯ বার পঠিত

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির সুযোগ করে দেওয়ায় ইস্তানবুল চুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একইসঙ্গে তিনি গুরুত্বপূর্ণ এ উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং চুক্তির বিষয়ে মধ্যস্ততা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করেছেন।

ইস্তানবুলে শুক্রবার জাতিসংঘের উদ্যোগে ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। খবর আনাদোলুর।

এর ফলে কৃষ্ণসাগর অঞ্চলের ৩টি বন্দর থেকে ইউক্রেন এখন থেকে নিরাপদে বিশ্বব্যাপী খাদ্যশস্য রপ্তানি করবে।

জেলেনস্কি এক ভিডিওবার্তায় এরদোগান ও গুতেরেসের প্রতি ওই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে তিনি আরও বলেন, এ চুক্তির ফলে ইউক্রেনে গত বছর উৎপাদিত ২ কোটি টন শস্য রপ্তানির একটি সুযোগ তৈরি হলো।

জেলেনস্কি বলেন, ইউক্রেন ১০ বিলিয়ন ডলারের খাদ্যশস্য রপ্তানি করতে পারবে। এর ফলে বিশ্বে যে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, তা দূর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102