ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে করোনা আক্রান্ত ছেলেকে গাড়িতে বন্দী রেখেছিলেন মা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ১৩ বছরের ছেলেকে গাড়ির ডিকিতে বন্দী রাখায় শিক্ষিকা মাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিশুর জীবন ঝুঁকিতে ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আমেরিকার টেক্সাসে ৩ জানুয়ারি এ ঘটনা ঘটেছে। নিজেকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে এমন কাণ্ড ঘটান ওই মা। খবর স্কাই নিউজের।

ছেলে কোভিড আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন সারাহ বিম নামের ৪১ বছর বয়সী ওই নারী। ছেলের আবারও কোভিড পরীক্ষা করানোর জন্য গাড়িতে তুলেছিলেন ঠিকই, কিন্তু গাড়ির আসনে নয়, ডিকিতে ঢুকিয়ে দিয়েছিলেন। ওই অবস্থাতেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছান।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, পরীক্ষাকেন্দ্রে সারাহ বিমের গাড়ি থামতে ডিকির ভিতর থেকে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পান। তার সন্দেহ হওয়ায় পরীক্ষাকেন্দ্রের বাকি লোকজনকে ডেকে আনেন। ডিকি খুলতেই সকলে অবাক হয়ে যান। ভিতরে ছেলেটিকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখেন তারা। এর পরই সারাহ বিমকে জেরা করেন পরীক্ষাকেন্দ্রের কর্মীরা।
সারাহ জানান, ছেলে কোভিডে আক্রান্ত। তার পরীক্ষা করাতে নিয়ে এসেছেন। ছেলের থেকে যাতে তিনি কোভিডে সংক্রমিত না হন, তাই গাড়ির ডিকিতে আটকে রেখেছিলেন। সিটে বসাননি।

পরীক্ষাকেন্দ্রের কর্মীরা জানান, ছেলেকে গাড়ির সিটে বসানোর পর তারা পরীক্ষা করবেন। এরপর পুলিশকে এ ঘটনা জানান তারা।

সারাহ বিম ১০ বছর ধরে সাইপ্রেস-ফেয়ারব্যাঙ্কস স্কুলে পড়াচ্ছেন। তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102