ads
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে দুই হাতে ঘড়ি পরতেন ম্যারাডোনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৭১ বার পঠিত

ফুটবল বিশ্বে একের পর এক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়া ফুটবলারের নাম দিয়েগো ম্যারাডোনা। তিনি কেন দুই হাতেই ঘড়ি পরতেন? এর পেছনের কারণ কী? এটাও ছিল একটা রহস্য।

দামি ঘড়ির প্রতি দারুণ আকর্ষণ ম্যারাডোনার। বিদেশে গেলে দু’হাতে ঘড়ি পরা তার পুরনো অভ্যাস। এই ছবি বহু জায়গায় প্রকাশিত হয়েছে।

বিদেশে গেলে শুধুমাত্র স্থানীয় সময় দেখলে এ আর্জেন্টাইন কিংবদন্তি চলে না। নিজের দেশ আর্জেন্টিনার সময়ও দেখেন এই মহাতারকা।

এটাই হলো ম্যারাডোনার দুটি ঘড়ি পরার রহস্য। তিনি মোটেও মিতব্যয়ী নন। হিরের দুল পরেন তিনি। চোখে থাকে দামি রোদচশমা। বিলাসবহুল গাড়ি রয়েছে তার। ম্যারাডোনার বাড়িও ঝাঁ চকচকে। সব মিলিয়ে ম্যারাডোনা সব সময়েই রঙিন এক চরিত্র।

বুধবার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

এর আগে, বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি। তবে গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত (ক্লট) অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102