ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে বিরোধী নেতাকে ধুয়ে দিলেন এরদোগান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৪৮ বার পঠিত
এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমাদের আলেভি ভাই ও বোনদের ইসলাম ও আমাদের জাতি থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে উস্কানিদাতারা যে পরিকল্পনা করছে, তা করতে দেওয়া হবে না।

আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী সিএইচপি নেতা কামাল কিলিকদারোগ্লু। গত বৃহস্পতিবার প্রচারিত তার এক ভিডিও বার্তার সমালোচনা করে এমন কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। অভিযোগ করা হচ্ছে, নির্বাচনের আগে ধর্মীয় সম্প্রদায়কে বিতর্কের বিষয় বানানোর চেষ্টা করছেন বিরোধী জোটের প্রার্থী।

ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাকারিয়া প্রদেশে এক জনসভায় এরদোগান বলেন, কেউ আমাদের আলেভি ভাই ও বোনদের কটাক্ষ করে আমাদের জাতীয় ঐক্য এবং তাদের ভবিষ্যত নস্যাৎ করার চেষ্টা করলে আমরা সেটা করতে দেব না। নির্বাচনি প্রচারাভিযানের পথে সেখানে একটি ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেন তুর্কি প্রেসিডেন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও বার্তায় কিলিকদারোগ্লু আলেভি সম্প্রদায় সম্পর্কে বলেছেন, তারা বেকতাশি সুফিবাদ এবং আনাতোলিয়ান লোক সংস্কৃতির বাইরে আলাদা কোনো ধর্মের অনুসারী নয়। অথচ আলেভিরা হলো শিয়া মতালম্বী একটি সম্প্রদায়।

ভিডিও বার্তায় সিএইচপি নেতা তরুণ ভোটারদের একটি সিস্টেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, যে সিস্টেমে আলেভিদের অস্তিত্ব নেই বলে উল্লেখ করা হয়েছে।

এর জবাবে কিলিসদারোগ্লুকে জাতিগত ও সাম্প্রদায়িক পার্থক্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করেছেন এরদোগান।

কিলিকদারোগ্লুকে উদ্দেশ করে তুর্কি নেতা বলেন, কেউ আপনাকে আপনার সম্প্রদায় কিংবা বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসা করেনি। আপনার ধারণ করা এই পরিচয়গুলোর জন্য কেউ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। তাহলে কেন হঠাৎ করে ৭৪ বছর বয়সে আপনি সাম্প্রদায়িক পরিচয় নিয়ে মানুষের সামনে হাজির হওয়ার প্রয়োজন বোধ করলেন?

এরদোগান বলেন, তুরস্কে কোনো সুন্নিবাদ, আলেভিবাদ কিংবা শিয়াবাদ নামে কোনো ধর্ম নেই। আমাদের বিশ্বাসের একটিই নাম আছে, আর সেটি হলো ইসলাম। ‘আরেকটি প্রতারণামূলক উদ্দেশ্য সাধনের লক্ষ্যেই কিলিকদারোগ্লুর এই প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102