ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে লাইভে এসে কাঁদলেন রাখি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৪৪ বার পঠিত

আবারো খবরের শিরোনাম হলেন বলিউড অভেনেত্রী রাখি সাওয়ান্ত। তবে এবার কোনও নেতিবাচক বিষয় নিয়ে নয়, একটি দুঃসংবাদ নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

গত সোমবার (৯ জানুয়ারি) বলিউড এ অভিনেত্রী টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল থেকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে লাইভে আসেন। তখন সেখানে তাকে কাঁদতে দেখা যায়।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, মা হাসপাতালে। একটুও ভালো নেই। সবাই প্রার্থনা করুন।

প্রকাশিত ভিডিওতে রাখির সঙ্গে দেখা যায় তার প্রেমিক আদিল খান দুররানি এবং তার ভাই রাকেশকে।

কাঁদতে কাঁদতে রাখিকে ভিডিওতে বলতে শোনা যায়, সবাইকে হাই, আমি গত রাতেই বিগ বস মারাঠি সিজন ৪ এর ঘর থেকে বেরিয়ে এসেছি। আর জানতে পেরেছি আমার মা ভালো নেই, তিনি হাসপাতালে আছেন। অনুগ্রহ করে তার (মা) জন্য প্রার্থনা করবেন। তিনি একদম ভালো অনুভব করছেন না।

রাখি আরও বলেন, মা ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। আমরা এইমাত্র জানতে পেরেছি যে মাথায় টিউমারও আছে।

বলিউড অভিনেত্রী আরও জানান, কেউ তাকে খবরটা জানায়নি।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে রাখির মায়ের অস্ত্রোপচার হয়েছিল। তখন তার পিত্তথলি থেকে টিউমার বাদ দেয়া হয়। সেই টিউমারও ক্যানসারে পরিণত হয়েছিল। যদিও খুব ভালো চিকিৎসায় সেরে উঠেছিলেন। সব খরচ বহন করেছিলেন বলিউড তারকা সালমান খান এবং তার ভাই সোহেল খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102