ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে সপ্তাহে ৩ দিন ছুটি পাচ্ছেন শ্রীলঙ্কার সরকারি কর্মীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

অর্থনৈতিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের সাপ্তাহিক ছুটির এক প্রস্তাব অনুমোদন করা হয়েছে । শ্রীলঙ্কা সরকার চায়, এ সময়ে সরকারি কর্মীরা তাদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন।

এটি দেশে খাদ্য সঙ্কট মোকাবেলায় সহায়ক হবে।
আগামী তিন মাস এই ছুটির ব্যবস্থা কার্যকর থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

শ্রীলঙ্কা সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী দিশে গুনাবর্ধন জানিয়েছেন, শনি এবং রোববার ছাড়াও সরকারি কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি ভোগ করবেন। এই একদিনের জন্য তাদের বেতন দেওয়া হবে।

তবে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা এবং প্রতিরক্ষাসহ জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মচারীরা এই ছুটি পাবেন না।

শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে গেছে এবং জ্বালানি আমদানি করতে গিয়ে দেশটি এখন হিমশিম খাচ্ছে। শ্রীলঙ্কায় সরকারির কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ।

বৈদেশিক মুদ্রার সঙ্কটের জেরে সরকার ইতোমধ্যেই খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কায় সম্ভাব্য মানবিক সঙ্কটের বিষয়ে জাতিসংঘ গত সপ্তাহে এক হুঁশিয়ারি জারি করেছে। বর্তমান সঙ্কট সামাল দেওয়ার লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে জরুরি ঋণ চেয়ে আবেদন করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102