ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে: কাদের মির্জা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়রপ্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, ‘কোম্পানীগঞ্জে অস্ত্রের ঝনঝনানি চলছে। যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কবর দেখিয়ে দিয়েছি, আমাকে সেখানে কবর দেবেন। যদি মারা যাই হাশরের ময়দানে দেখা হবে। আমার শেষ কথা হচ্ছে, চামচারা শেখ হাসিনার সব অর্জনকে ধ্বংস করে দিচ্ছে।’

সোমবার (১১ জানুয়ারি) বসুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন কাদের মির্জা।

সে সময় তিনি বলেন, ‘আমি নির্বাচনকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছি। তাই তারা একরাম চৌধুরী, ফেনীতে নিজাম হাজারী, নোয়াখালীর ডিসি, এসপি, জেলা নির্বাচন অফিসার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। একই সঙ্গে কবিরহাট ও ফেনীতে এক বাড়িতে বসে নির্বাচন বানচাল করার যড়যন্ত্র করছে।’

‘পত্রপত্রিকাগুলো আমার কথা হুবহু না লিখে এডিট করে আমার কথাগুলো বিকৃত করে প্রকাশ করছে। এগুলো প্রধানমন্ত্রী ও আমাদের মন্ত্রীর নিকট পাঠিয়ে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছে।’ অভিযোগ করেন কাদের মির্জা।

তিনি বলেন, ‘ফেনীতে একজন উপজেলা চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে পেট্রল ঢেলে নির্মমভাবে গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। দুঃখজনক আজও বিচার হয়নি।’

জেলা প্রশাসককে অভিযুক্ত করে কাদের মির্জা বলেন, ‘একজন এমপির নামযুক্ত মাস্ক কীভাবে আপনি পরেন। আপনি তো নিরপেক্ষ নন।’

সংসদ সদস্য একরামুল কবির চৌধুরীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই পৌর মেয়রপ্রার্থী বলেন, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য একরামুল কবির চৌধুরী চাকরি বাণিজ্য ও টেন্ডারবাজির নামে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। সে আমাকে ধমকায়, মেরে ফেলার হুমকিতে ভয় দেখিয়ে কী হবে, আমি ভয় পাই না।’

এ সময় নির্বাচন কমিশনার শাহাদাত হোসেনকে সর্তক করে আব্দুল কাদের মির্জা বলেন, ‘এখানে ভোটে কোন গোলযোগ হলে নির্বাচন কমিশনার হিসেবে ওনারও দায় এড়ানোর কোনো সুযোগ নেই।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102