ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে তারিখে বিয়ে হয় রাজ-পরীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৪০ বার পঠিত

জীবনে অনেকবার বিয়ে করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তবে তা ছিল শুধুই সিনেমার পর্দায়। তবে এবার সিনেমার কোনো দৃশ্যে নয়, সত্যিই বিয়ে করেছেন পরীমণি। শুধু তাই নয় মাও হতে চলেছেন এই নায়িকা।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে ‘মা হওয়ার’ বিষয়টি পরী নিজেই নিশ্চিত করেন। পরী জানান, সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন বলে জানান পরীমণি। তবে ইচ্ছে করেই প্রকাশ্যে আনেননি বিয়ের বিষয়টি।

পরী বলেন, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন গিয়াসউদ্দীন সেলিম নিজেই।

পরীমণি জানান, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি। তখন রাজ আমাকে মানসিক সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়।তারপর ‘গুণীন’ সিনেমার সেটে আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, বিয়ের পরই আমরা সন্তান নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আজ পরীক্ষায় আমার পজিটিভ আসে। তিন সপ্তাহ ধরে আমি গর্ভবর্তী। শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। খবরটি পেয়ে আনন্দে কেঁদে ফেলেছি।

পরীমণি বলেন, এ অনুভূতি প্রকাশ করার মতো নয়।মনে হচ্ছে এ মুহূর্তে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী।আমার পরী হয়ে আকাশে উড়তে ইচ্ছা করছে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জীবনের সেরা উপহার এটি।

এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তারা। পরীমণি জানান, ছেলে হলে নাম হবে ‘রাজ্য’ আর মেয়ে হলে তার নাম রাখবেন ‘রাণী’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102