ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে পদ্ধতিতে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৫৮ বার পঠিত
শিক্ষামন্ত্রী

দেশজুড়ে কিছুটা কমেছে করোনা মহামারির প্রভাব। বেশ কিছুদিন ধরে কমতে শুরু করেছে দৈনিক মৃতের সংখ্যা। তবে আক্রান্তের সংখ্যায় দেখা গেছে স্থিতিশীলতা। কিন্তু করোনা মহামারির এই নিম্নমুখী চিত্রের পরেই শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারের উচ্চ মহলে আলোচনা। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, করোনা সংক্রমণের হার কমতে থাকলে শিগগিরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার ক্রমান্বয়ে কমছে। এ ধারা অব্যাহত থাকলে শিগগিরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে খোলা হবে ধাপে ধাপে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির উদ্যোগে শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করি, যেভাবে সংক্রমণের হার ক্রমে নিচে নেমে আসছে, এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি অব্যাহত থাকলে খুব শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। তবে ধাপে ধাপে খুলব। কারণ, আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বেশি। করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘সবাই শুরু থেকেই সপ্তাহে ছয় দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।’

দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি। আমরা এখন পর্যন্ত সেটাই করছি। তারা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, এ জন্য নানা পদ্ধতি অবলম্বন করেছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102