ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে শর্তে মাহফিলে বক্তব্য দেওয়ার অনুমতি পেলেন মাওলানা মামুনুল হক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে শর্ত সাপেক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তাফসির মাহফিল করার অনুমতি দেওয়া হয়েছে।

শর্তের মধ্যে রয়েছে সরকারবিরোধী কোনও বক্তব্য না দেওয়া, ভাস্কর্য নিয়ে কোনও ধরনের কথা না বলা ও কোনও ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেওয়া।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা মামুনুল হক উপজেলার পুরানবাজার তাফসির কমিটির ৭৬তম বার্ষিক তাফসিরুল কোরআন সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার প্রধান অতিথির বক্তব্য দেবেন।

পুরান বাজার তাফসির মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, করোনার কারণে ৭ দিনের তাফসির ৩ দিন হবে। এই তাফসির মাহফিল আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত। প্রশাসনের অনুমতি নিয়েই মঙ্গলবার বিকাল থেকে তাফসির মাহফিলে বয়ান শুরু করেছেন দেশের খ্যাতনামা মাওলানারা। আর বুধবার বয়ান করবেন মাওলানা মামুনুল হক।

ওসি অজয় চন্দ্র দেব বলেন, মাওলানা মামুনুল হক তাফসির মাহফিলে সরকারবিরোধী কোনও বক্তব্য, ভাস্কর্য নিয়ে কোনও কথা ও কোনও ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবেন না শর্তে প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে।

#বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102