ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান উপহার দিলেন ব্যবসায়ী সাগির আহমেদ

শেরপুর
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১৮ বার পঠিত
যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান উপহার

শেরপুর সদরের ঐতিহ্যবাহী যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সিলিং ফ্যান উপহার দিলেন সাগির আহমেদ নামে এক ব্যবসায়ী।

১৫ মে বুধবার দুপুরে সদরের চরশেরপুর ইউনিয়নে এ বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এসব ফ্যান সাগির আহমেদের পক্ষে তুলে দেন উজ্জ্বল হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেরাজ উদ্দিন, শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম।

সমাজ সেবক ও ব্যবসায়ী সাগির আহমেদ বলেন, যখন জানতে পারলাম শতবর্ষী আমাদের এ বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষে ফ্যান নেই। তীব্র তাপদাহেও শিক্ষক ও শিক্ষার্থীরা এভাবেই ক্লাস করছেন। তখন আমি ৬টি সিলিং ফ্যান উপহার দেই। আর কোমলমতি শিক্ষার্থীরা যেন গরমের মধ্যে আর কস্ট করে ক্লাস না করতে হয় এবং ভালভাবে লেখাপড়া করতে পারে এই প্রত্যাশাই থাকবে আমার।

তিনি আরও বলেন, আমার পূর্ব পুরুষ হযরত মাওলানা ফসিহ উদ্দিন (রহ) বৃটিশ আমলে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে। আমি নিজেও এ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাই যেকোনো প্রয়োজনে পাশে থাকবো সবসময়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102