ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যোগ্য বলেই সোহানকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে: সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৪ বার পঠিত

মাহমুদউল্লাহ রিয়াদকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে। জিম্বাবুয়ে সফরের জন্য নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।

তিন ম্যাচের সিরিজে থাকছেন না সিনিয়র কোনো ক্রিকেটারও। এর মধ্যে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান জিম্বাবুয়ে সফরের দুই ফরম্যাটের কোনোটিতেই থাকছেন না। ছুটি নিয়েছেন আগেই। তবে নতুন অধিনায়ক সোহানের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিব। তিনি বলছেন, সোহান অধিনায়কত্ব পেয়েছেন যোগ্য হিসেবে।

ডিবিএল সিরামিকসের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য এবং বিসিবি মনে করেছে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে। ’

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে টেস্ট দলের অধিনায়ক হন সাকিব। তার নেতৃত্বেও খুব বেশি বদলায়নি সিরিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ২-০তে হেরেছে বাংলাদেশ। সাকিব বলছেন, টেস্টে উন্নতির জন্য সময় লাগবে।

তিনি বলেছেন, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। ট্র্যানজেকশন একটা সময়ের মধ্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমাদের একটু সময় লাগবে। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102