ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌতুক চাওয়ায় তালাক, ক্ষোভে ঘুমন্ত শ্বশুরকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৩ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটায় সাবেক শ্বশুরকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার ঘটনায় সালাউদ্দিন সানাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৮ জুন) রাতে ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, গত ২২ জুন রাতে নিজ বাড়িতে আজগর আলীকে (৫৫) কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে সম্পৃক্ত নিহতের সাবেক মেয়ের জামাই সালাউদ্দিন সানাকে (২৮) গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

গ্রেফতার সালাউদ্দিন সানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, নিহত আজগর আলী আসামির আপন খালু এবং দ্বিতীয় শ্বশুর। তিনি প্রথমে ২০১৫ সালে একটি বিয়ে করে ও ২০১৮ সালে আপন খালাতো বোন শিল্পী পারভীনকে (২২) বিয়ে করেন। দিনমজুর সালাউদ্দিন বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী পারভীনকে মারধর করতেন।

এরই ধারাবাহিকতায় গত ৮ জুন রাতে স্ত্রী পারভীনকে মারধর করেন। খবর পেয়ে পারভীনের বাবা আজগর আলী মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে বিস্তারিত জানতে চান। তখন সালাউদ্দিন যৌতুকের দাবি করলে আজগর এক লাখ টাকা দিতে রাজি হন। কিন্তু তাৎক্ষনিক নগদ টাকা না দিলে পারভীনের সঙ্গে সংসার করবেন না বলে হুমকি দেয়।

তখন সালাউদ্দিনের পরিবারের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় কাজীর মাধ্যমে মেয়ে পারভীনকে তালাক করিয়ে তাকে নিয়ে বাড়ি চলে যান।

সিআইডির এই কর্মকর্তা বলেন, এর ফলে আজগর আলীর ওপর প্রতিশোধ নিতে পরিকল্পনা করতে থাকেন সালাউদ্দিন। সে অনুযায়ী ২১ জুন রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত আজগরকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান সালাউদ্দিন ও তার দুই সহযোগী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ২২ জুন ভোরে তিনি মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102