ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌতুক চেয়ে নির্যাতন, ৩ বোনের সন্তানসহ আত্ম’হ’ত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত
tin bonnarsingdijournal

ভারতের রাজস্থানে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার আপন তিন বোন দুই সন্তানসহ আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ মে) তাদের মরদেহ বাড়ির পাশে একটি কুয়া থেকে উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত বুধবার (২৫ মে) থেকে দুই সন্তানসহ নিখোঁজ ছিলেন আত্মহত্যাকারী তিন বোন। রাজস্থানের দুদু জয়পুর জেলার চাপিয়া গ্রামে একই পরিবারের তিন ভাইয়ের সঙ্গে তাদের বিয়ে হয়েছিল।

নিহতদের নাম কালু মিনা (২৫), মমতা (২৩) এবং কমলেশ (২০), হারসিত ও তার বোন। হারসিত ও তার বোনের (২৭ দিনের নবজাতক) মা কালু। মমতা ও কমলেশ অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানানো হয়েছে খবরে।

তাদের আত্মহত্যার কারণ যৌতুকের দাবিতে নির্যাতন। বিয়ের পর থেকেই তিন বোন তাদের শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতিত হয়ে আসছিলেন। যে তিন সহদোরের সঙ্গে তাদের বিয়ে হয় তারও স্ত্রীদের মারধর করতেন।

শনিবার সন্তানসহ তিন বোনের মরদেহ উদ্ধারের পর তাদের স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতদের পরিবারের অভিযোগ, দুই সপ্তাহ আগেও নির্যাতনের শিকার হয়েছিলেন কালু। তার চোখে গুরুতর আঘাত লাগে। সম্প্রতি তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন।

বিয়ে হলেও পড়াশোনার ব্যাপারে প্রবল আগ্রহ ছিল তিন বোনের। কালু স্নাতক চূড়ান্ত বর্ষে পড়তেন, মমতা রাজ্য পুলিশের পরীক্ষায় পাস করেছিলেন ও কমলেশ ভর্তি হয়েছিলেন এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে।

সূত্র: এনডিটিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102