ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌতুক না দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত
ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দায় চাহিদামতো যৌতুকের দাবি পূরণ না করায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর (২১) মাথা ন্যাড়া করে দিয়েছেন স্বামী শাহ পরান (২৬)।

শাহ পরান তারাকান্দা উপজেলার প্রজাবতখিলা গ্রামের হক মিয়ার ছেলে।

এ ঘটনায় ওই গৃহবধূ (০৪ ফেব্রুয়ারি) বিকেলে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, মেয়েটির সঙ্গে শাহ পরানের ১০ মাস আগে বিয়ে হয়। বিয়ের তিন মাস পর গর্ভবতী হন তিনি। এরপর থেকেই যৌতুকের জন্য তাকে চাপ দিচ্ছিল শাহ পরান। চাহিদামতো যৌতুক দিতে না পারায় প্রায়ই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো শাহ পরান।

ওই গৃহবধূ জানায়, গত ২৯ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান নষ্ট করার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যান শাহ পরান। স্ত্রী সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় বাড়িতে এসে তার ওপর শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে তার মাথার চুল কেটে দেন শাহ পরান। মাথা ন্যাড়া করার পর বাড়িতে তিনদিন আটকে রাখে তাকে। পরে সুযোগ পেয়ে পালিয়ে তার বাবার বাড়ি চলে আসেন তিনি।

পরে পরিবারের লোকজনকে নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, অভিযোগ দেয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102