ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌন নির্যাতনের পর নির্যাতিতের বাবাকে মারধরের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীতে যৌন নির্যাতনের মামলা তুলে না নেয়ায় নির্যাতিতের বাবাকে মারধরের অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে। অভিযুক্ত স্কুলশিক্ষকসহ চারজনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

মলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাউসার নিয়াজী জানান, ২০১৬ সালে কবিরহাট উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতন করে নবগ্রাম স্কুলের প্রধান শিক্ষক নুর আলম।

এ ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান ওই শিক্ষক।

তিনি আরও জানান, ১৫ জানুয়ারি অভিযুক্ত শিক্ষক যৌন নির্যাতনের মামলা তুলে নিতে শিক্ষার্থীর বাবাকে চাপ প্রয়োগ করেন। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। এ ঘটনায় জেলার চিফ জুডিশিয়াল আদালতে অভিযুক্ত শিক্ষকসহ চারজনকে আসামি করে আরেকটি মামলা করেন। মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন বিচারক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102