ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌন নির্যাতনের ভয়াবহ তথ্য দিলেন আফগানিস্তানের সাবেক নারী মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ৩৩ বার পঠিত

আফগানিস্তানের মার্কিন সমর্থিত সরকারের দুঃশাসনের অনেক চিত্রই অজানা থেকে গেছে। তবে এবার মুখ খুলতে শুরু করেছেন সেই সরকারের লোকজন।

নার্গিস নেহান নামের আশরাফ গনি সরকারের এক মন্ত্রী এবার যৌন নির্যাতনের অবিযোগ তুলেছেন।

ওই মন্ত্রী জানান, গনির খুব কাছের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাদ মোহাম্মদ নিয়মিত যৌন হয়রানি করতেন এক শিয়া তরুণীকে।

আফগানিস্তানের দ্য খামা প্রেস জানিয়েছে, তালেবানের হাতে ক্ষমতাচ্যুত আশরাফ গনির সরকার সম্পর্কে নার্গিস নেহান বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন। সাদ মোহাম্মদ সম্পর্কে নার্গিজ জানান, তিনি একজন শিয়া তরুণীকে নিজের স্ত্রী থাকা অবস্থাতেও বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু ওই নারী রাজী না হওয়ায় তাকে ইরানের গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে চাকরীচ্যুত করার চেষ্টা করেন।

নার্গিস আরও জানিয়েছেন, আশরাফ গনি সাদ মোহাম্মদের কথায় ওই নারীকে অব্যাহতি দিয়েছিলেন। কিন্তু নার্গিস নিজে চেষ্টা করে ওই তরুণীকে অন্য বিভাগে বদলি করে দেন, যেন তার কোনো ক্ষতি না হয়।
নার্গিস আরেকটি ঘটনা সম্পর্কে জানান, সেটি হল প্রেসিডেন্টের বাসভবনে যৌন নির্যাতনের বিষয়ে কথা বলতে তিনিসহ মোট ৪৫ জন নারী গনির সঙ্গে দেখা করেন। কিন্তু তাদের কথাকে কোনো পাত্তা দেননি তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি।

নার্গিসের দাবি, সাদ মোহাম্মদ ও তার সহযোগীদের বাঁচাতেই গনি এমনটি করেছিলেন। এছাড়া বেশ কয়েকজন দুর্নীতিবাজের নামও প্রকাশ করেছেন নেহান। তিনি জানান, হুমায়ুন কওমি, মোহাম্মদ হানিফ ও ইলহাম গুল ছিলেন শীর্ষ দুর্নীতিবাজ। যারা সবাই প্রেসিডেন্টের ছত্রছায়ায় ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102