ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরের মিঠাপুকুরে ট্রাক উল্টে ৩ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে শহীদ আলীসহ (৩০) দুই সহোদর রফিকুল ইসলাম (৩০) ও শফিকুল ইসলাম (৩২) নামে তিন কৃষি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।

নিহত দুই ভাই লালমনিরহাট সদরের চিনাতলী গ্রামের মীর বকসের ছেলে। অপরজনের বাড়ি একই এলাকায়। আহতদের উদ্ধার করে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর টিএনটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা বগুড়া এলাকায় ধান কাটা শেষে পেঁয়াজভর্তি ওই ট্রাকের করে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশের ওসি মো. ইয়ামিন আলী।

শঠিবাড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কাজল মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাগেরহাট থেকে ছেড়ে আসা রংপুরগামী পেঁয়াজভর্তি একটি ট্রাক মিঠাপুকুর টিএনটি অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের ওপরে থাকা ১২ জনের মধ্যে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আরো দুইজন শুক্রবার সকালে রংপুর মেডিক্যালে মারা যায়। বাকি ১১জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে সাতজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মোস্তফা (৩৫) আমির, হোসেন (৩০) আমির আলী (৪০) বাবু মিয়া (৪৫) গুরুদাস (৪০) অর্জুন (২৫) ও রাসেল মিয়া (৩০)। এদের ঠিকানা জানা যায়নি।

পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশের ওসি মো. ইয়ামিন বলেন, পেঁয়াজবোঝাই ট্রাকটি বাগেরহাট থেকে রংপুরের উদ্দেশে আসছিল। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের টিএনটি অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102