ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে অটোরিকশা চালকদের ধর্মঘট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৩ বার পঠিত

রংপুরে অটোরিকশা চালকরা সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘট পালন করেছে। ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। অটোচালকদের ধর্মঘটের যাত্রীদের সুবিধার্থে মটর মালিক সমিতি নগরীতে কয়েকটি বাস নামিয়েছিল। বাসে যাত্রীদের কিছুটা সুবিধা হলেও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছে অনেক যাত্রী।

অটোরিকশা ধর্মঘটের ফলে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ূয়া শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। অনেকে পায়ে হেটে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে। কেউ কেউ ভ্যানে চড়ে গেছেন।

এদিকে যাত্রীদের কথা বিবেচনা করে মটর মালিক সমিতি নগরীতে বেশ কয়েটি বাস চালু করে। কিন্তু তাদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
অমিনুল ইসলাম নামে এক যাত্রী অভিযোগ করেন, শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানির মোড় পর্যন্ত অটোর ভাড়া ৫ টাকা। সেখানে বাস নিয়েছে ১০ কাটা।

অটোচালকদের নেতা তোফাজ্জল হোসেন তোফা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশী হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে এই ধর্মঘট পালন করা হয়েছে। অটো চালকদের ৬টি সংগঠন একত্রিত হয়ে ধর্মঘট পালন করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102