ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

পরিবেশের জন্য ক্ষতিকর এবং নানা অনিয়ম থাকার দায়ে রংপুরের পীরগঞ্জে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
মঙ্গলবার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রংপুরের সব উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা, পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে চারটি ইটভাটার মালিককে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।

অভিযানে র‌্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102