রংপুরের বদরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার হাজিপুর সাতঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- সাতঘরিয়া পাড়ার আউয়াল হকের ছয় বছরের ছেলে তানজিরুল ইসলাম ও শাহ আলমের পাঁচ বছরের ছেলে মনির হোসেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু তানজিরুল ও মনির। খেলতে খেলতে একপর্যায়ে খালে পড়ে পানিতে ডুবে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, শুক্রবার বিকেলে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে।