ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে গরম দুধে পড়ে প্রাণ গেল শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

রংপুরের পীরগাছায় চুলার ওপর গরম দুধে পড়ে শাফিউল ইসলাম শাফি নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত শাফি উপজেলার পারুল ইউনিয়নের দেউতি-গুঞ্জুর খাঁ গ্রামের সাহাবুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দেউতি ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টি মুখের স্বত্বাধিকারী সাহাবুল ইসলাম। গত শনিবার বিকাল ৫টার দিকে যখন মিষ্টি বানানোর জন্য দুধ গরম করতে ব্যস্ত ছিলেন তখন পাশে থাকা শিশুটি হঠাৎ গরম দুধের পাতিলে হোঁচট খেয়ে পড়ে যায়।

তাৎক্ষণিকভাবে শিশুটির মা সেই গরম দুধ থেকে শিশুটিকে টেনে তুলে ধরেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি ঘটলে রোববার সকাল ১০টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বার্ন ইউনিটে নেওয়ার পর চিকিৎসাধীন বিকাল ৪টার দিকে শিশুটি মারা যায়।

এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং পীরগাছা থানা পুলিশ পর্যবেক্ষণ করে রোববার রাত ১২টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102