ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে চাল চুরির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

করোনাকালীন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১১ জানুয়ারি) সকালে ইউনিয়নের চাতাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। এরপর পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হলে চাল চুরির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানিয়েছে, ২০২০ সালের ৯ এপ্রিল ভেন্ডাবাড়ি থেকে গাইবান্ধার সাদুল্লাহপুরে পাচারের সময় গুঞ্জিপাড়া নামক স্থান থেকে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৯০ বস্তা চালসহ একটি ট্রাক্টর আটক করে পুলিশ। ট্রাক্টর চালক ইসমাইল, হেল্পার রিয়াদ ও লেবার জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে দায়ের হওয়া মামলার তদন্তে ঘটনার হোতা হিসাবে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন মন্ডলের নাম উঠে আসে বলে জানায় পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস কুমার সরকার গ্রেফতারেরে সত্যতা নিশ্চিত করে বলেন, চাল চুরির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102