রংপুরে গোপন বৈঠককালে জামায়াতে ইসলামী বাংলাদেশের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- রংপুরের মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানা জামাতের আমির মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও জেলা জামাতের বাইতুল মাল সম্পাদক মাহবুবুর রহমান বাদশা।
মেট্রপলিটন হাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, জামাত নেতা মশিউর রহমানের হাজিরহাট গিলাবাড়ির বাড়িতে ১৫-১৬ জন জামায়াতকর্মী নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয় তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রংপুর মেট্রপলিটন কোতোয়ালি আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) হাফিজুর রহমান বলেন, ‘পুলিশ বৃহস্পতিবার বিকেলে তিন জামায়্তকর্মীকে আদালতে হাজির করলে আদালতের বিচারক ফজলে এলাহী খান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’