ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে বিএনপির ২০০ নেতাকর্মীর নামে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৩ বার পঠিত

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী। এর আগে মঙ্গলবার রাতে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হন।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে রাতেই এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102