ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে ব্রিজের রেলিং ভেঙে নদীতে ইটবোঝাই ট্রাক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

রংপুরে ব্রিজের রেলিং ভেঙে ইটবোঝাই একটি ট্রাক নদীতে পড়েছে। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাড়িচালক নাটোর জেলার বড়াইগ্রাম থানার রহিম শেখের ছেলে জামির উদ্দিন জমু (৩৫) ও হেলপার একই এলাকার আব্দুল জলিলের ছেলে নাজিম শেখ (২২)।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে বগুড়া থেকে আসা ইটভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮১৫০৭) রংপুরে আসার সময় মুক্তিযুদ্ধের ভাস্কর্য অর্জন মোড়ের আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা হেলপার ও ড্রাইভার গুরুতর আহত হন।

খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উল্টে যাওয়া কাদা ও পানির মধ্যে অর্ধেক নিমজ্জিত ট্রাক থেকে চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

তাজহাট মেট্রোপলিটন থানার ডিউটি অফিসার এজিএস আল-আমিন হীরা জানান, বর্তমানে আহত ব্যক্তিরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102