ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

রংপুর নগরীতে ব্যবসার জন্য মরিচ আনতে গিয়ে অটোরিকশা উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরীর দর্শনা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মঞ্জুরুল ইসলাম (৫৫)। তিনি মিঠাপুকুর উপজেলার কিশামত রসুলপুর এলাকার আকবর আলীর ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মো. আমিরুজ্জামান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মরিচবোঝাই একটি অটোরিকশা নিয়ে সিটি বাজারের উদ্দেশ্যে রওনা হন মঞ্জুরুল ইসলাম। রংপুর নগরীর দর্শনা মোড়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জুরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় অটোচালকও গুরুতর আহত হন।
তাজহাট থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, নিহত মঞ্জুরুল ইসলাম সবজি ব্যবসায়ী ছিলেন। তিনি প্রায়ই অটোরিকশা করে রংপুরে সবজি নিয়ে আসতেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102