ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে সালিশ বৈঠকে মারামারি, আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

রংপুরের পীরগাছা উপজেলার যাদুলষ্কর গ্রামে জমির বিরোধের জেরে সালিশ বৈঠকে স্থানীয় ইউপি মেম্বরের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, উপজেলার যাদুলষ্কর গ্রামের সাইফুল ইসলামের ছেলে রেজাউল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার আব্দুল জলিল মিয়া ও তার পরিবারের। এরই জের ধরে শুক্রবার রেজাউলের বাড়ির উঠানে স্থানীয় ইউপি মেম্বরের মধ্যস্থতায় সালিশ বৈঠক হয়।

কিন্তু আব্দুল জলিল ও তার লোকজন সালিশ না মেনে রেজাউলের লোকজনের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে রেজাউল ও জিয়ারুলকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, কিছুদিন আগেও সালিশ বৈঠকে একজন বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। যাদুলষ্করের ঘটনাটি আমরা তদন্ত করছি। ওই এলাকায় উভয়পক্ষের মধ্যকার উত্তেজনা ঠেকাতে বিট পুলিশকে সতর্ক পাহারায় রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102