ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসদের পর কর্মচারীদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসদের পর এবার তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) কর্মবিরতি শুরু করেছেন তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

গত ২৪ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বাকবিতণ্ডের ঘটনায় কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরবর্তীতে মীমাংসা হলে কর্মবিরতি প্রত্যাহার করে নেন ইন্টার্ন চিকিৎসকেরা। এবার ফের হাসপাতালের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে বদলির আদেশ দেওয়ায় তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

সাধারণ সম্পাদক আসিকুর রহমান নয়ন বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান ও জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বদলির আদেশ বাতিলের আবেদন জানাচ্ছি। তাকে পঞ্চগড়ে আর সভাপতি আশিকুর রহমান নয়নকে রাজশাহীতে বদলি করা হয়েছে।

তবে কেন তিনি বদলি আদেশের বিরোধিতা করছেন সে বিষয়ে কিছু বলেননি। বদলি আদেশের কারণও জানেন না বলে তার দাবি। বদলির আদেশ বাতিল না করা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

হাসপাতালের সহকারী পরিচালক মোকাদ্দেস হোসেন বলেন, প্রশাসনিক কারণে তাদের বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্মবিরতির কারণে প্রশাসনিক কার্যক্রমে সাময়িক অসুবিধা হয়েছে।

হাসপাতালের দায়িত্বে থাকা কয়েকজন জানান, এর আগে রোগীর ছাড়পত্রে স্বাক্ষর করা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে কর্মচারীর বাকবিতণ্ডার জের ধরে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকেরা। এতে হাসপাতালে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102