ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) ৩য় তলার ৭ নম্বর ওয়ার্ডের চর্ম ও যৌন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসময় সেখানে কোনো হতাহতের ঘটেনি।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট এসে সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানান যায়নি।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক সালেহ উদ্দীন উপস্থিত সাংবাদিকদের বলেন, সকাল ১০টা ২০ মিনিটের দিকে খবর পাওয়ার পর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় সেখানে কোনো হতাহতের ঘটেনি। রোগীরা নিরাপদে সরে গিয়েছিলেন। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী সামান্য আহত হয়েছেন।

আগুনের সূত্রপাত বিষয়ে তিনি বলেন, কি কারণে আগুন লেগেছে এখনো তা জানা সম্ভব হয়নি। তদন্ত কমিটি করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষয়ক্ষতির বিষয়েও এখনো জানা যায়নি বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102