ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৭ দালাল গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সাত দালালকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। রোববার সকালে ওই হাসপাতালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম রোববার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালের ইমারজেন্সি, বর্হিবিভাগ ও ভেতর থেকে সাতজনকে গ্রেফতার করা হয়।

এরা হলেন রফিক, আবুল কাশেম, ইসরাইল, খোরশেদ আলম, দুলাল মিয়া, জাহিদুল ইসলাম ও রহিম নামের এক রিকশাচালক।

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘ দিন থেকে হাসপাতালে রোগীদের হয়রানি করে নানাভাবে টাকা আদায় করত। এর মধ্যে রিকশাচালকও রয়েছে।

অভিযান পরিচালনাকারী উত্তম প্রসাদ পাঠক জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করে রোগীদের হয়রানি দূর করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102