ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রক্তজমাট: অক্সফোর্ড টিকা ব্যবহার বাতিল করলো ডেনমার্ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার মতো ঘটনা থেকে উদ্ভূত উদ্বেগের কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকার ব্যবহার বাতিল করলো ইউরোপের দেশ ডেনমার্ক। বুধবার দেশটির সরকারি ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার কারণে ইউরোপের অনেক দেশ অক্সফোর্ডের টিকার ব্যবহার সাময়িক স্থগিত করলেও, ডেনমার্ক ইউরোপের প্রথম দেশ হিসেবে পুর্নাঙ্গরূপে এই টিকার ব্যবহার বন্ধ করলো।

টিকা দেওয়ায় এমনিতেই পিছিয়ে পড়েছে ইউরোপ। এমন সময়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা টিকার ব্যবহার বন্ধের সিদ্ধান্ত ডেনমার্কের টিকাদান কর্মসূচিকে আরো বিলম্বিত করবে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার সম্ভাবনার কথা জানালেও এর চেয়ে উপকারিতাকে প্রাধান্য দিয়েছে।।

গতকাল মঙ্গলবার টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার কারণে মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়ার ক্ষেত্রেও স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102