ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘রঙিন জীবনের মোহে’ টিকটকারদের ফাঁদে দুই বান্ধবী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

নোয়াখালীর সদর উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজের পাঁচদিন পর দুই তরুণীকে ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। ৩০ এপ্রিল তারা নোয়াখালী থেকে নিখোঁজ হয়।

এসপি আরও বলেন, ১ মে নিখোঁজ দুই তরুণীর অভিভাবক সুধারাম মডেল থানায় দুটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে।

তদন্তে জানা গেছে, নিখোঁজ তরুণীরা একে অপরের বান্ধবী। তাদের একজন শিক্ষার্থী (২০), অপরজন এক প্রবাসীর স্ত্রী (১৯)। উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক আসক্ত। টিকটক ব্যবহারের এক পর্যায়ে তাদের সঙ্গে ঢাকার একটি টিকটকার দলের সঙ্গে পরিচয় হয়।

অপর এক প্রশ্নের জবাবে এসপি বলেন, পরিচয়ের এক পর্যায়ে ঢাকার ওই টিকটকার দল তাদের জীবনকে উপভোগ করার রঙিন জীবনের স্বপ্ন দেখায়। একপর্যায়ে রঙিন দুনিয়ার মোহে পড়ে ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে একসঙ্গে দুই বান্ধবী ঢাকার উদ্দেশে পালিয়ে যায়।

ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘণ্টার অভিযান চালিয়ে টিকটকার দলের অস্থায়ী আবাসের সন্ধান পায়।

পরে ঢাকার পল্লবী থানা এলাকায় টিকটকারদের অস্থায়ী আবাসে অভিযান পরিচালনা করে পুলিশ। টিকটক দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিখোঁজ দুই তরুণীকে রেখে পালিয়ে যায়। ডিবি পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, যথাসময়ে উদ্ধার না হলে দুই তরুণীকে ভারতে পাচার বা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হতো বলে ধারণা করা হচ্ছে। ঢাকার টিকটক দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102