আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী। ১৮৪১ সালের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম তার। ১৯১৩ সালে গীতাঞ্জলী দিয়ে সাহিত্যে নোবেল পান তিনি
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভাদের একজন। ৮০ বছরের জীবনে সাহিত্যের প্রায় সকল শাখায় রয়েছে তাঁর সার্থক যাতায়াত। গল্প-কবিতা-উপন্যাসের পাশাপাশি অসংখ্য ছবি যেমন এঁকেছেন, তেমনি সৃষ্টি করেছেন ২ হাজারের বেশি গান।
তার হাত ধরেই বাংলা সাহিত্য পায় নতুন রূপ। তাইতো সময়কে অতিক্রম করে আজও তিনি হয়ে আছেন বাংলা সাহিত্যের প্রধান পুরুষ। ১৯৪১ সালে পৃথিবীর মায়া ছাড়েন রবি ঠাকুর।