ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রমজানে কাবায় ওমরাহ ও নামাজে দেড় লাখ মুসল্লি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ইতেকাফসহ মসজিদে সেহরি ও ইফতার স্থগিত করেছে সৌদি আরব। তবে রমজানের প্রতিদিন কাবা শরিফে ওমরাহ পালন ও নামাজ আদায়ে দেড় লাখ লোককে অনুমতি দেওয়া হবে। খবর আরব নিউজ।

দুই পবিত্র মসজিদের প্রধান শায়খ সুদাইসি জানিয়েছেন, পবিত্র নগরী মক্কায় রমজানের প্রতিদিন এক লাখেরও বেশি মানুষকে নামাজের অনুমতি দেওয়া হবে এবং ৫০ হাজার ব্যক্তিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

দেশটির ইসলামবিষয়ক নির্দেশনা ও দাওয়াহ মন্ত্রণালয় জানিয়েছে যে, ৬৫ বছর কিংবা তার বেশি বয়সের লোকদের মধ্যে যারা এরইমধ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন তারাও ওমরাহ পালন করতে পারবেন।

শায়খ সুদাইসি আরো জানান, পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে প্রবেশের জন্য টিকা নেওয়া আবশ্যক।

ইসলামবিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শায়েখ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (০৬ এপ্রিল) এক নির্দেশনা জারি করেছেন। যেখানে রমজানে করোনাভাইরাসের বিস্তাররোধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের কথা রয়েছে।

এতে বলা হয়েছে যে, রমজানে মসজিদের ভেতরে সেহরি, ইফতার এবং ইতেকাফ স্থগিত করা হবে। পাশাপাশি ঈদুল ফিতরের নামাজ আদায়ের স্থান বাড়ানোর কথাও বলেছেন তিনি।

মন্ত্রী আরো জানান, তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ সম্পর্কে নির্দেশনা পরে ঘোষণা করা হবে।

এদিকে হজ ও ওমরাহ মন্ত্রী ড. আবদেল ফাত্তাহ মাশহাত বলেছেন, যারা কাবা শরিফে ওমরাহ পালন করবে তাদেরকে ‘ই-তামারনা’ অ্যাপে আবেদন না করে ‘তাওয়াক্কালনা’ অ্যাপে আবেদন করতে হবে।

তিনি আরো বলেন, রমজান মাসে পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীতে ইবাদত করতে ইচ্ছুকদের অনুমতি সপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করা হবে। আবার কোনো কিছু বাতিলের সিদ্ধান্তও জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102