ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রমজানে নিত্যপণ্যের দাম কমালো মালয়েশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র রমজান উপলক্ষে মালয়েশিয়ায় বিভিন্ন পণ্যের ওপর ছাড় দিয়েছে পাইকারি ও খুচরা বিপনীবিতানগুলো। প্রতি বছরের মতো এবারও রমজান উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরের প্রায় সব বিপনীবিতানগুলোতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেছে।

তেল, চাল, আলু থেকে শুরু করে মাছ, মাংসের দামও কমানো হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বর্তমান ও পূর্বের পণ্যের দামসহ ছাড়ের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। টেসকো, জায়ান্ট, মাইডিন, এয়ন বিগ, এনএসকে’র মতো চেইন সুপারশপগুলো অনলাইনে রমজান উপলক্ষে ছাড়ের বিজ্ঞাপন প্রচার করছে নিয়মিত। শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিস নয় পোশাক, প্রসাধনী থেকে শুরু করে অন্যান্য প্রায় সব জিনিসের উপরও মাসজুড়ে চলবে এ ছাড়।

মালয়েশিয়া প্রবাসী রাশেদ বাদল বলেন, সারা বছরই পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণে কাজ করে মালয়েশিয়া সরকার। তবে রমজানে বিশেষভাবে তা পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে চাল, চিনি, ময়দা, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম পর্যবেক্ষণে কঠোর নজরদারি রাখে সরকার। আর অনিয়ম ও অব্যবস্থাপনা এড়াতে সার্বক্ষণিক এগুলো দেখভাল করে সিটি কর্পোরেশন।

শুধু কুয়ালালামপুর নয় এ চিত্র পুরো মালয়েশিয়া জুড়ে। প্রায় দুই যুগ ধরে মালয়েশিয়ায় আছেন এস এম আহমেদ। সিঙ্গাপুর সীমান্তবর্তী জোহর প্রদেশে বসবাস করা আহমেদ বলেন, রমজান আসলেই মালয়েশিয়ার চিত্র পরিবর্তন হয়ে যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যে রমজান পালন করতে ভালোবাসে মালয়েশিয়ানরা। জিনিসপত্রের দাম তো বাড়েই না বরং মাস জুড়ে থাকে ছাড়ের ছড়াছড়ি।

করোনা মহামারির মধ্যে অনলাইনের জনপ্রিয়তাও বেশ তুঙ্গে। রমজান উপলক্ষে লাজাডা, শপি’র মতো অনলাইনও দিচ্ছে বিশেষ ছাড়। এছাড়া পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন মসজিদে বিনামূল্যে ইফতারি ও খাবারের ব্যবস্থা রাখা হয়। যদিও করোনা মহামারির কারণে এ বছর সবাই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন না।

বিশ্বজুড়ে করোনা মহামারির মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে দেশটিতে বিরতি দিয়ে লকডাউন চলছে। এই লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য খোলা রেখেছে মালয়েশিয়া সরকার। তবে বিধিনিষেধ রয়েছে পর্যটকদের মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102