ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রমজানে প্রাথমিকের ছুটি নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রাথমিকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রাথমিক বিদ্যালয়সমূহে রোজার মাসের ছুটির নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে; যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে গুজব রটানোকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিপাঠদান পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী চলবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২২ মার্চ জারি করা নির্দেশনা মোতাবেক, ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৪ মার্চ জারি করা পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০ রোজা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলবে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি পাবে শিক্ষকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102