ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রমজানে হজ নিয়ে নতুন স্বাস্থ্যবিধি প্রকাশ সৌদি সরকারের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় রমজান উপলক্ষ্যে নতুন গাইডলাইন ও স্বাস্থ্যবিধি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে— মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে টিকা নেওয়া ছাড়া কোনো মুসল্লি প্রবেশ করতে পারবেন না। খবর আরব নিউজের।

ওমরাহ পালন করতে হলে অবশ্যই মুসল্লিকে করোনার একটি ডোজ হলেও গ্রহণ করতে হবে।

এ ছাড়া করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকতেই হবে। ওমরাহর নিবন্ধনের জন্য তাওয়াক্কালনা এবং ইয়াতমারনা নামে দুটি অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে।

এ ছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো যানবাহন নিয়ে মক্কার আশপাশে যাওয়া যাবে না। ওমরাহ পালনকারীকে নির্ধারিত স্থানে সময়মতো উপস্থিত থাকতে হবে।

শিশুদের নিয়ে মক্কা বা মদিনার মসজিদ বা এর বারান্দায় প্রবেশ করা যাবে না।

মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে সৌদি আরবের কোনো মসজিদ এশা ও তারাবির নামাজের জন্য ৩০ মিনিটের বেশি খোলা থাকবে না। এছাড়া মন্ত্রণালয়ের করোনা সংক্রমণ রোধে আগে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মসজিদ কর্তৃপক্ষকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়।

পাশাপাশি মসজিদে আসা মুসল্লিদের মাস্ক পরে আসা, নিজস্ব জায়নামাজ নিয়ে আসা ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ পরার জন্য বিজ্ঞপিতে নির্দেশনা দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102