ads
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রমজান মাসে আলেমদের হয়রানি মেনে নেয়া যায় না: হেফাজত মহাসচিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪৫ বার পঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মুফতী সাখাওয়াত হুসাইন রাজীর নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। একইসাথে তিনি বলেছেন, পবিত্র মাহে রমজান মাসে দেশের শীর্ষ আলেম-ওলামাকে হয়রানি মেনে নেয়া যায় না।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় একের পর এক হেফাজতের নেতাকর্মীকে গ্রেফতার করছে সরকার।

এরই ধারাবাহিকতায় বুধবার ইফতারের আগ মুহূর্তে হেফাজতের সহকারী মহাসচিব ও লালবাগ মাদরাসার মুহাদ্দীস মুফতী সাখাওয়াত হুসাইন রাজীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে রাত আনুমানিক ১০টার দিকে হেফাজতের আরেক সহকারী মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব ও ইসলামবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মঞ্জুরল ইসলাম আফেন্দীকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মুফতী সাখাওয়াত হুসাইন রাজী দু’জনেই দেশের শীর্ষ আলেম। তারা নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব হিসেবে দেশবাসীর কাছে সমাদৃত।

এমন দু’জন আলেমকে মাহে রমজানের শুরুতে এভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া দেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতার আবেগ অনুভূতিকে আঘাত করার শামিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102