ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রমেকে মায়ের চিকিৎসা করাতে গিয়ে হেনস্তার শিকার ২ শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫৬ বার পঠিত
ছবি সংগৃহীত

মায়ের চিকিৎসা করাতে গিয়ে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে মারধরের শিকার হয়েছেন বেরোবি ও রাবির দুই শিক্ষার্থী। স্টাফদের অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় দুই ভাইকে মারধর করা হয়।

শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ৭টার দিকে রমেকের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজ বিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম।

রেজওয়ানুল করিম রিয়াদ অভিযোগ করে বলেন, আমি ও আমার ভাই সহ অসুস্থ মাকে ভর্তি করার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসি৷ এসময় ওয়ার্ডের দায়িত্বশীলরা ৩০ টাকার জায়গায় ১০০ টাকা দাবি করেন। অতিরিক্ত টাকার মেমো চাইলে তারা (স্টাফ) মেমো দিতে অস্বীকৃতি জানায়। কেন অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে এর প্রতিবাদ করার সঙ্গে সঙ্গেই প্রায় ১৫/১৬ জন মিলে আমাকে ব্যাপক মারধর করেন।

এ ঘটনায় তার ছোট ভাই রাশেদ করিম ছবি তোলার চেষ্টা করলে তাকেও মারধর করেন স্টাফরা। এসময় তাদের মোবাইল নিয়ে রেখে দেন তারা। কিছুক্ষণ পরে মোবাইল ফেরত দিলেও এ ব্যাপারে বাড়াবাড়ি করলে তাদের দুই ভাইকে গুম করে ফেলার হুমকি দেন স্টাফরা। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে মারধরের শিকার ওই দুই শিক্ষার্থী।

এদিকে, দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে এমন হেনস্তার শাস্তি দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন শিক্ষার্থীরা।
এ ঘটনার প্রতিবাদে শনিবার (১২ জুন) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা।

এ বিষয়ে রংপুর মেডিকেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক আপেল বলেন, দুই শিক্ষার্থীর মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছি। দু’পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি উপর মহলে জানিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে রমেক হাসপাতালের কারো বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102